সারাদেশ

শ্রীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে ডিম ব্যবসায়ী গ্রেপ্তার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রামা দে (৫৫) নামে এক ডিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে অভিযুক্তের ডিমের গুদামে শিশুটির সঙ্গে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শ্রীনগর উপজেলার আনন্দময়ী পাড়া থেকে অভিযুক্ত রামা দে'কে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শ্রীনগর বাজারে অবস্থিত রামা দের ডিমের গুদামে ছয় বছর বয়সী শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ওই এলাকায় আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশের নজরে এলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে রামা দেকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির দাদি বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, ছয় বছর বয়সী শিশুর সঙ্গে এমন গুরুতর অপরাধের অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, শিশুটির নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিশু সুরক্ষার বিষয়টি সামনে রেখে স্থানীয়দের দাবি, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে কোনো ধরনের আপস বা অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার সুযোগ না রেখে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা