সারাদেশ

চিলমারীতে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ সমাপ্ত

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের চিলমারীতে মূল অংশীজনদের নিয়ে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি বিষয়ক তিন দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

ফ্রেন্ডশিপ বাংলাদেশের আয়োজনে এবং এফডিআইডিপি প্রকল্পের সহযোগিতায় চিলমারী ফ্রেন্ডশিপ ট্রেনিং সেন্টারে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা, সুরক্ষা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য দূরীকরণ, তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, তাদের সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে মূল অংশীজনদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের প্রশিক্ষণ প্রতিবন্ধীবান্ধব ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে কুড়িগ্রাম ও চিলমারী উপজেলার বিভিন্ন চরে থেকে আসা প্রায় ২৫ জন স্বেচ্ছাসেবকগন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের ম্যানেজার মোঃ রুহুল আমিন সরকার।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা