সারাদেশ

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরীর রাজপাড়া থানায় উপাচার্যের ব্যক্তিগত সচিব নাজমুল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামাদের আসামি করা হলেও, এই ঘটনায় আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’র ব্যানারে ৫০-৬০ জনের একটি দল উপাচার্যের দপ্তরে প্রবেশ করে। এরপর তারা ভিসিকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে কার্যালয় থেকে বের করে দেয়। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক সরফুদ্দিন শামীমের নেতৃত্বেই এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপমান, অপদস্ত, লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি প্রদান করে অবৈধভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের একটি মানববন্ধন কর্মসূচি করেছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা