সারাদেশ

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তালিকাভুক্ত জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। গত এপ্রিল মাসের পাওনা চাল না পাওয়ার অভিযোগ করেছেন রামপট্টি, খানপুরা, লামচর ও ক্ষুদ্রকাঠি এলাকার অর্ধশতাধিক জেলে।

অভিযোগকারী জেলেরা জানান, সরকারি কর্মসূচির আওতায় প্রতি মাসে তাদের ৪০ কেজি করে চাল পাওয়ার কথা। প্রতিবছর তারা নিয়মিত চাল পেলেও গত এপ্রিল মাসের চাল অনেকেই পাননি। ওই চাল চেয়ারম্যান সুমন আত্মসাৎ করেছেন। তাই দেওয়ার কথা বলে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার বারবার আশ্বাস দিলেও প্রায় ছয় মাসেও তারা পাওনা চাল পাননি বলে দাবি করেন জেলেরা।

জেলেদের অভিযোগ, মঙ্গলবার সকালে তাদের চাল দেওয়ার কথা বলা হয়। কিন্তু পূর্বের পাওনা ৪০ কেজি চাল না দিয়ে নতুন বরাদ্দের ২৫ কেজি করে চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় জেলেরা তাদের আগের পাওনা চাল দাবি করলে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে চেয়ারম্যানের কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে কয়েকজন জেলেকে আগের পাওনা ৪০ কেজির পরিবর্তে ২৫ কেজি করে চাল দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

এদিকে, আগামী ৮ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকায় জেলেদের জন্য বরাদ্দকৃত ২৫ কেজি চালও ওই সময়ের মধ্যে না দিয়ে পরবর্তীতে দেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে বলে অভিযোগ করেছেন জেলেরা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বিলকিস বেগম বলেন, ‘রামপট্টি গ্রামের ইউপি সদস্য সাদেক খান চাল বিতরণের সময় উপস্থিত না থাকায় ওই চাল জেলেদের দেওয়া হয়নি।’

অভিযোগের বিষয়ে রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার বলেন, ‘এপ্রিল মাসে কিছু জেলে বাদ পড়েছিল। তাদের আমরা চাল দিয়েছি। আজকেও দেওয়া হয়েছে এবং আগামীতে বাকিদেরও দেওয়া হবে।’

তবে জেলেদের দাবি, দীর্ঘদিনের পাওনা চাল দ্রুত পরিশোধ করে সরকারি বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা হোক। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা