সারাদেশ

বোয়ালমারীতে ৩ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি  আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ সোনালী বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বোয়ালমারী থানা পুলিশ ।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সোনালী বেগম বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার সীমান্ত ঘেঁষা শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী।

থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সোনালী বেগমের বাড়িতে অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সদস্যরা। এ সময় একটি ব্যাগ হাতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্রের দাবি, সোনালী বেগমের বিরুদ্ধে স্থানীয়ভাবে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা করেছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি ও থানা পুলিশের যৌথ অভিযানে

তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনালী বেগমকে আটক করা হয়েছে । এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বিকালে আসামীকে ফরিদপুরের বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা