সারাদেশ

টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ভোরে ও সকালে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া এবং বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট এলাকায় এসব অভিযান চালানো হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন এসআরবি -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

এসআরবি-১৫ জানান, ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশের খালে অভিযান চালায় এসআরবি-১৫ ও ২ বিজিবির একটি যৌথ দল। এ সময় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার ইদ্রিস মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় এসআরবি-১৫-এর সিপিসি-১-এর সদস্যরা। এ সময় একটি মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন—বাহারছড়ার কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে মো. রিয়াজ (২৩) এবং নুরুল আলম ও নাছিমা দম্পতির ছেলে আতাউর রহমান (২৪)।

আ. ম. ফারুক জানান, দুটি অভিযানে মোট ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা