ছবি: সান নিউজ
সারাদেশ

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেলোয়ার বেপারীর বিরুদ্ধে শিবচর থানায় একাধিক মামলা রয়েছে।

ওই মামলাগুলোর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই তাকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর দেলোয়ার বেপারীকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেলোয়ার বেপারী শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা