ছবি: সান নিউজ
সারাদেশ

শিবচরে আ. লীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ নেতাকে পুলিশ আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২২ নম্বর সদস্য মোজাম্মেল শিকদারকে গত ১৫ আগস্ট পুলিশ থানায় নিয়ে যাওয়ার পর গভীর রাতে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। তাকে ছেড়ে দেওয়ার পেছনে শিবচর উপজেলা বিএনপির এক দায়িত্বশীল নেতার তদবির ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

মোজাম্মেল শিকদার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম শিকদারের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, মোজাম্মেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ১১ মে শিবচর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তিনি ৭৫ নম্বর আসামি। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, গত ১৫ আগস্ট পুলিশ মোজাম্মেল শিকদারকে আটক করে থানায় নেওয়ার পর গভীর রাতে তাকে ছেড়ে দেয়।

মোজাম্মেলকে ছেড়ে দেওয়ার বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘তদন্তের প্রয়োজনে তাকে থানায় ডেকে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। সে যদি মামলার আসামি হয়ে থাকে, তাহলে তাকে আবার গ্রেপ্তার করা হবে।’

এদিকে জেলা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মোজাম্মেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, পরে ছেড়ে দিয়েছে। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কেন ছেড়ে দেওয়া হয়েছে, তা আমরা জানি না। শুনেছি বিএনপির এক নেতা তাকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করেছিল।’

মামলার আসামি হিসেবে উল্লেখ থাকা এবং আওয়ামী লীগ নেতার পরিচয় থাকা সত্ত্বেও মোজাম্মেলকে পুলিশ আটক করে পরে ছেড়ে দেওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা