ছবি: সান নিউজ
রাজনীতি

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

মাদারীপুর  প্রতিনিধি

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে মাদারীপুরে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শোডাউনে থাকা এক নেতার মুখ থেকে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান বেরিয়ে আসার ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৮ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেল শোডাউন চলাকালে এ ঘটনা ঘটে।

নেতাকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো ধরনের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এর অংশ হিসেবে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার মাতুব্বর এ নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে অবস্থান ও শোডাউন করেন তারা।শোডাউনের সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এক নেতার মুখ থেকে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়। মুহূর্তের ওই ঘটনাটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য তারা মাঠে সতর্ক ছিলেন। তবে শোডাউনে ওই স্লোগান কীভাবে এসেছে, তা নিয়ে কেউ বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পক্ষ যাতে সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

এ বিষয়ে জানতে জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ আবুল বাসার মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা কৃষকদলের সদস্য সচিব সদস্য সচিব অহিদুজ্জামান খান ওহিদ বলেন, কে বা কারা শোডাউন করেছে আমার জানা নেই। বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি।

জেলা কৃষক দলের আহবায়ক এডভোকেট অলিউর রহমান দর্জি বলেন, যদি আমাদের দলের লোকের মোটরসাইকেল শোডাউনে এরকম কেউ স্লোগান দিয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, স্লোগানের বিষয়ে আমাদের জানা নেই যদি এরকম কেউ দিয়ে থাকে বিষয়টা অবশ্যই আইনের বহিরভুক্ত। তদন্ত করে খতিয়ে দেখব কি কারণে দেওয়া হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা