ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার জলাশয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা কালেক্টরেট মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে পতাকা ৭১ প্রদক্ষিণ করে পুনরায় জেলা কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। এর আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মাছের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। একই সঙ্গে দেশীয় মাছের বিলুপ্তি রোধ, জলাশয়ের যথাযথ ব্যবহার এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে মুন্সীগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুল রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা