ছবি: সংগৃহিত
সারাদেশ
জেলা রেজিস্ট্রি কার্যালয়

দিনাজপুরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায় 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল 'এ-চালান' ব্যবস্থা চালুর ফলে ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব অর্জন করেছে দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয়। ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ মেয়াদে জেলার সদরসহ ১৩টি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে মোট ১৮৫ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা রাজস্ব আয় হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ।

জেলা রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সাফ কবলা, হেবা, দানপত্র, বায়না ও বন্ধকসহ বিভিন্ন দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে এ বিপুল পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে।

উপজেলাভিত্তিক আয় বিশ্লেষণ করে দেখা যায়, সর্বোচ্চ ৪৪ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৯১৯ টাকা রাজস্ব আদায় হয়েছে দিনাজপুর সদরে। এছাড়া পার্বতীপুর উপজেলায় ২১ কোটি ৮০ লাখ এবং চিরিরবন্দর উপজেলায় ১৯ কোটি ১৪ লাখ টাকা আদায় হয়। অন্যান্য উপজেলার মধ্যে ফুলবাড়ী, বিরামপুর, বিরল, বীরগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় ১০ থেকে ১৩ কোটি টাকা করে রাজস্ব এসেছে।

জেলা রেজিস্ট্রার মো. সাজেদুল হক জানান, ভূমির খতিয়ান, দাখিলা অনলাইনে যাচাইয়ের মাধ্যমে দলিল সম্পাদন করায় জালিয়াতি ও প্রতারণা বন্ধ হয়েছে। পাশাপাশি ভ্যাট ও করের টাকা সরাসরি ব্যাংকে জমাদান (এ-চালান) নিশ্চিত করায় আয়ের হার উল্লেখজনকভাবে বেড়েছে।

সদর সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হক বলেন, "তীব্র জনবল সংকট সত্ত্বেও জিরো টলারেন্স নীতি ও সঠিক দিকনির্দেশনার কারণে সেবার মান বেড়েছে। অনিয়ম রোধ হওয়ায় সেবাগ্রহীতাদের আস্থা ফিরেছে, যা রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।"

অনিয়ম রোধ করার কারণে সাধারণ সেবাগ্রহীতারাও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা