ছবি: সান নিউজ
সারাদেশ

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার থেকে তাঁরা শেখ (৬০) ও বাবুল শেখ (৪৫) নামের আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের উভয়ের বাড়িই শেখর গ্রামে।

এর আগে ধর্ষণের ফলে ওই নারী অন্তস্বত্বা হওয়ার ঘটনা জানাজানি হলে গত শনিবার (২৫ জুলাই) রাতে ওই নারীর ভাষ্য অনুযায়ী তার আত্মীয় সুজন মোল্যা বাদী হয়ে একই গ্রামের মেহেদীকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নং ২০। মামলার পর পুলিশ পলাতক মেহেদী শেখকে (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। আদালতে ওই বুদ্ধিপ্রতিবন্ধী ২২ ধারা জবানবন্দিতে শেখর গ্রামের তারা শেখ ও বাবুল শেখের নাম বলে। এরপর পুলিশ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মেহেদী শেখকে গ্রেপ্তার করে গত রোববার আদালতে চালান করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। পরে আদালতে ২২ ধারায় ভিকটিম আরও দুজনের নাম বলে। তাদেরকেও বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা