সারাদেশ

মাদারীপুরে ফেসবুক পোষ্ট ঘিরে মারধর, বিক্ষোভে সড়ক অবরোধ  

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুর সরকারি কলেজে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। প্রায় ৪০ মিনিট সড়কের একাংশে যান চলাচল বন্ধ থাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, মাদারীপুর সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় হাসান, যিনি ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে অভিযোগ রয়েছে, চরমোনাই পীরকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে একই কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী ইকবাল আমীন সম্রাট মন্তব্য করলে ক্যাম্পাসে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে আহত সম্রাটকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রতিবাদে রাতে কলেজ গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইসলামী আন্দোলনের সমর্থক শিক্ষার্থীরা।

তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা