সারাদেশ

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর রহমানের মৃত্যু হয়েছে। শিশুটির বাবার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে শিশুটির নানার পরিবারের দাবি, সে পানিতে ডুবে মারা গেছে।

এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মা নাদিরার সঙ্গে কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায় হাফিজুর রহমান। গত ৩০ জুন একটি অপরিচিত নম্বর থেকে শিশুটির বাবা শরীয়তপুরের বাসিন্দা হানিফ শিকারীর মোবাইলে ফোন করে জানানো হয়, তার ছেলে পাশের নদীতে ডুবে গেছে।

হানিফ শিকারীর অভিযোগ, তার স্ত্রী বা শ্বশুরবাড়ির কেউ সরাসরি তাকে বিষয়টি জানায়নি। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, তার স্ত্রী ও স্বজনরা অন্য এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় তিনি পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন।

হানিফ শিকারী বলেন, "আমার স্ত্রী অনেক দিন আগে বাবার বাড়িতে যায়। পরে ফোন করে জানায়, সে আর আমার সঙ্গে সংসার করবে না। দেনমোহরের বকেয়া টাকা দাবি করে। আমি বলেছিলাম, মুরব্বিদের নিয়ে এসে টাকা নিয়ে যেতে এবং আমার ছেলেকে ফিরিয়ে দিতে। কিন্তু তারা আমার সন্তানকে জীবিত না দিয়ে লাশ ফিরিয়ে দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

নিহতের চাচা রাজু শিকারী বলেন, "ঘটনার দিন আমরা নদীতে নেমে শিশুটিকে খুঁজেছি, কিন্তু পাইনি। পরদিন মরদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।"

অন্যদিকে নিহত শিশুর নানা বাদল খান বলেন, "আমার নাতি পানিতে ডুবে মারা গেছে। এখানে কোনো রহস্য নেই। কোনো মা নিজের সন্তানকে হত্যা করতে পারে না। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ তদন্ত করে যে সত্য পাবে, আমরা সেটাই মেনে নেব।"

এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, "প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যা বলে মনে হয়নি। তবে একটি অপমৃত্যুর মামলা নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। যদি হত্যার প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা