সারাদেশ

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

 এসআর শফিক স্বপন মাদারীপুর 

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (২৮)। উন্নত জীবন গড়ার লক্ষ্যে পরিবারের শেষ সম্বল জমিজমা বিক্রি, ধার-দেনা এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে জোগাড় করে দালাল চক্রের হাতে তুলে দেন ২২ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা। কিন্তু তাকে ইতালির পরিবর্তে লিবিয়ায় পাঠায় দালাল চক্র। এরপর থেকেই হেমায়েত নিখোঁজ।


বেঁচে আছেন, নাকি মারা গেছেন- এখনও নিশ্চিত হতে পারেনি পরিবার।


এ ঘটনায় হেমায়েতের ভাই বেলায়েত মোল্লা মানবপাচারকারী দালাল চক্রের পাঁচ সদস্যের বিরুদ্ধে গত ১৬ মার্চ মাদারীপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। এতে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও পরিবারের সদস্যরা।
মামলার আসামিরা হলেন মাদারীপুর


সদর উপজেলার লক্ষীগঞ্জ গ্রামের হেদায়েত লস্কর, আলো বেগম, মোতালেব লস্কর এবং ঝিকরহাটি গ্রামের আজাদ দর্জি ও পলি আক্তার। তাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে বেকার থাকা হেমায়েতকে বাংলাদেশ থেকে সরাসরি ইতালিতে পাঠানোর প্রলোভন দেখায় সংঘবদ্ধ দালাল চক্র। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাকে লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে নগদ অর্থ, বিভিন্ন ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে ধাপে ধাপে পরিবারের কাছ থেকে ২২ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা আদায় করা হয়।


কিন্তু ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। বরং লিবিয়ায় নেওয়ার পর থেকেই হেমায়েতের সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবার জানায়, ২০২৫ সালের শেষের দিকে লিবিয়ায় অবস্থানরত কয়েকজনের মাধ্যমে তারা জানতে পারেন, নির্মম নির্যাতনের পর হেমায়েত আর জীবিত নেই। তবে এ বিষয়ে কোনো সরকারি নথি বা নির্ভরযোগ্য প্রমাণ না থাকায় আজও নিশ্চিত হতে পারেনি পরিবার।


নিখোঁজ হেমায়েতের ভাই ও মামলার বাদী বেলায়েত মোল্লা বলেন, ‘আমার ভাইকে ইতালি নেওয়ার কথা বলে ২২ লাখের বেশি টাকা নিয়েছে।
পরে জানতে পারি, সে আর বেঁচে নেই। কিন্তু আজও কোনো আসামি গ্রেফতার হয়নি। আমরা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।


স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম সুজন বলেন, "দালাল চক্র গ্রামের সহজ-সরল মানুষকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। "


মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, "মাদারীপুর মানবপাচারপ্রবণ জেলা। এ ধরনের অপরাধ রোধে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। "


তবে মামলার বাদীপক্ষের দাবি, মামলা হওয়ার পরও দীর্ঘ সময় ধরে কোনো আসামি গ্রেফতার না হওয়ায় তারা বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। দ্রুত আসামিদের গ্রেফতার এবং নিখোঁজ হেমায়েতের প্রকৃত পরিণতি উদঘাটনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা