সারাদেশ

মুন্সীগঞ্জ মাইক্রোবাস খাদে পড়ে দুবাই প্রবাসীর স্ত্রী নিহত, আহত- ১১

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে পড়ে মমতাজ বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা চালকসহ আরও ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের বউবাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মমতাজ বেগম মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকার প্রবাসী মো. লিটনের স্ত্রী। দুর্ঘটনার সময় তাদের দুই মেয়ে ও এক ছেলেও গাড়িতে ছিল। তারাও আহত হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মো. লিটন ছুটি কাটিয়ে পুনরায় দুবাই যাওয়ার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে সিরাজদীখান উপজেলার বউবাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতেই মমতাজ বেগম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গাড়িতে থাকা সবাইকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় মোট ১২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজন নারী হাসপাতালে আনার আগেই মৃত হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেওয়া হয়। মাইক্রোবাসে চালকসহ মোট ১২ জন ছিলেন। সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিও ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা