সারাদেশ

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সফলভাবে সমাপ্ত হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে নবগঠিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের (বিডিডিবি) নতুন প্রধান কার্যালয় ভবন।

মঙ্গলবার (১৬ জুন) সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপলক্ষে সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজাহান খান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত এলডিডিপি প্রকল্প দেশের ৬১টি জেলার ৪৬৮টি উপজেলায় পরিচালিত হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য ছিল প্রাণিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের সক্ষমতা উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

প্রকল্পের আওতায় প্রায় ৬,৫০০ প্রডিউসার গ্রুপ গঠন করা হয়েছে, যেখানে প্রায় ২ লাখ ৪৯ হাজার খামারি সরাসরি সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, কৃত্রিম প্রজনন সেবা, ভ্যাকসিন সরবরাহ, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, গরু বিতরণ, খামারি ডাটাবেজ প্রস্তুত, প্রাণিসম্পদ বীমা কার্যক্রম এবং বিভিন্ন গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া প্রকল্পের মাধ্যমে দেশে প্রথমবারের মতো গবাদিপশুর তথ্যভিত্তিক ব্যবস্থাপনা, আইপিসিসি টিয়ার-২ ভিত্তিক গ্রিনহাউজ গ্যাস নির্ণয় এবং দুগ্ধ ও মাংস খাতের উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রশিক্ষণ ও ফেলোশিপ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রকল্পটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, দেশের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড আইন, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এই আইনের আওতায় গঠিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড দেশের ডেইরি শিল্পের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং খামারিদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা এলডিডিপি প্রকল্পের অর্জনসমূহ তুলে ধরে বলেন, প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে দেশের প্রাণিসম্পদ ও ডেইরি খাত আরও শক্তিশালী ভিত্তি লাভ করেছে এবং ভবিষ্যতে এ খাত জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, নতুন উদ্বোধন হওয়া বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের ভবনটি প্রায় ২.৫ একর জমির ওপর নির্মিত। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন চারতলা এ ভবনে রয়েছে অফিস কক্ষ, প্রশিক্ষণ ও সেমিনার কক্ষ, ভেটেরিনারি গবেষণা সুবিধা, কাফেটেরিয়া, নামাজের স্থান এবং অন্যান্য প্রশাসনিক অবকাঠামো। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ভবন দেশের ডেইরি খাতের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা