সারাদেশ
​ বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ 

মাদারিপুরে ৫০০ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাশ লিমিটেডের আর্থিক সহায়তায় ১৫ জুন সোমবার স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের জাতীয় ভিত্তিক উৎকর্ষ (বইপড়া) কার্যক্রমের সম্প্রসারণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মূল আলোচনা সভা শেষে কুইজে বিজয়ী ৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে আকর্ষণীয় বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।

​বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।
​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারীপুর শাখার সংগঠক লিখন মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মিলন সব্যসাচী এবং বিকাশ লিমিটেডের ভিপি এন্ড হেড অব রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ূন কবির।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন হারুনুর রশীদ, সোহেল হায়দার, সহকারী পরিচালক , মাদারীপুরের জ্যেষ্ঠ সাংবাদিক সুবল বিশ্বাস, এম জাহাঙ্গীর আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর শাখা সমন্বয়কারী বৃন্দ - বিধান চন্দ্র, মেহেদী হাসান সজল, আলভী নাহিয়ান আবৃত, ইউসুফ মাহমুদ দূর্জয় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদারীপুর সদর উপজেলার ৫টি নির্বাচিত (বিয়াম ল্যাবরেটরি স্কুল, আলহাজ আমিনউদ্দিন হাই স্কুল, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, এবং জুলিও কুরী উচ্চ বিদ্যালয়) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা