সারাদেশ
ফুলবাড়ীর মাদিলা হাটে

 ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৬ শত ৬৬ টাকা ব্যয়ে খাদ্য গুদামের কাজ এগিয়ে চলছে ।

দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির নির্মাণ শীর্ষক প্রকল্পের ডউ-২৭ প্যাকেজের আওতায় নির্মাণ ও নতুন খাদ্য গুদাম ০১। ৫০০ শত মেট্রিক টন ক্যাপাসিটি খাদ্য গুদাম নির্মাণের কাজ এগিয়ে চলছে ।

তৎকালীন সরকার সারা দেশের ন্যায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করলে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজ্জাক এন্টার প্রাইজ জে.বি লালবাগ , সদর দিনাজপুর কাজটি পেয়ে থাকেন। তিনি খাদ্য গুদামটি নির্মাণ কার্যাদেশ পান ০৫-০১-২০২৫ ইং তারিখে যার ব্যয় ছিল ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৬ শত ৬৬ টাকা । কাজ সমাপ্তির তারিখ ০৫-০৯-২০২৬ ইং।

খাদ্য গুদামটির নির্মাণ কাজ শেষ হলে এই এলাকার কৃষক ও ব্যবসায়ীরা সুবিধা পাবেন। কৃষকেরা সরাসরি এখানে সরকারকে ধান দিতে পারবেন।

এ জন্য খাদ্য মন্ত্রণালয় সারা দেশে খাদ্য মজুদের জন্য এই নতুন নতুন খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। যা বর্তমান বাস্তবায়িত হয়েছে।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ আব্দুল রাজ্জাকের সাথে কথা বললে তিনি জানান, খুব দ্রæত কাজ সম্পাদন করা হবে, যাতে করে আগামী আমন মৌসুমে সরকার নতুন খাদ্য গুদামে খাদ্য মজুদ রাখতে পারেন।

কাজটি সম্পূর্ণ হওয়ার পর খাদ্য গুদামটি বুঝিয়ে দেওয়া হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা