সারাদেশ

গোয়ালন্দে ইজিবাইকের চাপায় ১ শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন এলাকায় দাদীর হাত ধরে বিস্কুট কিনতে যাওয়ার সময় রাস্তায় ইজিবাইকের চাপায় রুহান নামে (৩) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রুহান হলো গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনা পচা গ্রামের মো. সাত্তার মৃধার ছেলে।

বুধবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম।

রুহানের চাচা শাকিব মোল্লা জানান, গতকাল বিকেলের দিকে দাদী আনোয়ারা বেগমের সঙ্গে রুহান বাড়ির পাশে দোকানে বিস্কুট আনতে যাচ্ছিল। এসময় তারা তোরাপ আলী জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে রুহান দাদীর হাত ছেড়ে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে দৌড় দেয়। এসময় গোয়ালন্দ বাজার থেকে দ্রুতগতির একটি ইজিবাইক রুহানকে চাপা দিয়ে পালিয়ে যায়। রুহানকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুহানকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার তদন্ত ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ইজিবাইক ও চালকের বিরুদ্ধে নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায়। এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা