সারাদেশ

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা নদীর ইলিশের চেয়ে মেঘনা নদীর ইলিশের দাম বেশি ও স্বাদু। পদ্মার ইলিশ কিছুটা লালসা ভাব। অনেকেই ঢাকা গেলে বলেন পদ্মার ইলিশ। আসলে আসল ইলিশ হচ্ছে মেঘনার ইলিশ। ইলিশ আমাদের জাতীয় সম্পদ,জাতীয় মাছ। সরকার এ সম্পদ রক্ষা করতে উদ্যোগ নিয়েছে।

শনিবার (৪এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৬ অর্থ বছরে "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প" এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের মাঝে

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে এ্যানি চৌধুরী এ মন্তব্যে করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে দারুণ মিল রয়েছে। দুই মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে সরকার প্রতিটি জেলেকে ৩ হাজার টাকার খাদ্য সামগ্রী দিচ্ছে।

জেলের উদ্দেশ্য করে পানি সম্পদ মন্ত্রী বলেন, আপনরা সবসময় মাছ শিকার করেন। এ দুই মাস ধরা বন্ধ রাখুন। এ দুই মাস আপনি একটু বিশ্রাম নিবেন। জালবুন বেন। নৌকা মেরামত করবেন। নদীতে মাছ শিকারের জন্য মানসিক প্রস্তুতি নিবেন।

আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা