সারাদেশ

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

মাদারীপুর প্রতিনিধি

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী দু’টি প্যানেলের প্রচারণা এখন তুঙ্গে। আগামী ২ এপ্রিল ২০২৬ইং বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেশ জমে উঠছে নির্বাচনী প্রচারণাও। আদালত চত্বরে ভোট প্রার্থনার পাশাপাশি বাড়িতেও যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

দলমত নির্বিশেষে প্রতিবার নির্বাচন হলেও এবারও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচনের শীর্ষ পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। দলগত সমর্থনে তাদের অনেক ভোটার রয়েছে।

নিজ নিজ প্রার্থীর পক্ষে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছেও চলছে প্রার্থীদের বিগত দিনের ভালমন্দ কাজের চুলচেরা বিশ্লেষণ। আর মাত্র ২ দিন বাকী কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ইং মেয়াদের মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনের।

প্রার্থীরা বসন্তকালের মৃদু শীতের শিতলতা মাড়িয়ে নির্বাচনের উত্তাপ ছড়াতে রাতের আধারে ভোট প্রার্থনায় ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। চলছে গভীর রাত পর্যন্ত ভোটারদের সাথে মতবিনিময় ও ভোট চাইবার কাজ।

চলছে নিজ নিজ সেরেস্তার আইনজীবীদের নিয়ন্ত্রণের জোর লবিং ও চেষ্টা। পেশাগত হাজারো ব্যস্ততার মধ্যেও ভোটকে কেন্দ্র করে একে অপরের সাথে দেখা করছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

প্রার্থীরা আইনজীবীদের সার্বিক কল্যাণে ও সমিতির উন্নয়নের কথা শুনাচ্ছেন ভোটারদের। নিজ নিজ ক্যাম্পে বসেও ভোটারদের সাথে খোশগল্প মিষ্টিমুখসহ নানা আপ্যায়নে আপ্যায়িত করছেন প্রার্থীরা। আবার কেউ কেউ পেশাগত হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে ভোট চাইতে ভোটারদের কাছে ছুটছেন।

তফশীল অনুযায়ী আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ সালের মেয়াদী কমিটির নির্বাচন সমিতির নিজস্ব ভবনের হল রুমে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ২টা পর্যন্ত।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন-সিনিয়র আইনজীবী এ্যাড.ফোরহাদুল ইসলাম।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বর্ষীয়াণ সিনিয়র আইনজীবী এ্যাড. মোঃ এমদাদুল হক খান, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড. মোঃ এমরান, অন্যদিকে ক্লিন ও পরিচ্ছন্ন মানুষ, তরুণ আইনজীবীদের প্রিয় প্রার্থী ও আইকোন, জুনিয়র ও সিনিয়র আইনজীবী বান্ধব, একজন প্রতিষ্ঠিত আইনজীবী এ্যাড. সুজিত চ্যাটার্জী বাপ্পী।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জনপ্রিয়, মেধাবী তারুণ্যের প্রতীক এ্যাড.মোঃ মাহাবুব হোসেন শাকিল, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির জুনিয়র ও সিনিয়র সাধারণ আইনজীবীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে, অধিক গ্রহনযোগ্য আইনজীবী এ্যাড. মোহাম্মাদ অলিউর রহমান দর্জী।

সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাড.আসাদুজ্জামান, এ্যাড, জালালুর রহমান ও এ্যাড. মহিদুল ইসলাম। সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন এ্যাড. মাহাবুব হাসান সরোজ। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে এ্যাড. জাফর ইমাম সুজন, এ্যাড. মশিউর রহমান পারভেজ, ও এ্যাড. মোঃ রফিকুল ইসলাম শামীম। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে এ্যাড. আনোয়ার হোসেন রানা, এ্যাড. মুনির হাসান মিঠু ও মাদারীপুর জেলা আইনজীবী সমিতির জুনিয়র ও সিনিয়র সাধারণ আইনজীবীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে, অধিক গ্রহনযোগ্য আইনজীবী এ্যাড. মোঃ মফিজুর রহমান । কোষাধ্যক্ষ পদে এ্যাড. মহিদুল ইসলাম ও এ্যাড. সুজন ভৌমিক। সম্পাদক লাইব্রেরী পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন এ্যাড. মোঃ গোলাম মোস্তফা দেওয়ান । অ্যাপায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মোঃ কামরুজ্জামান ও বদরুন নাহার কলি। সম্পাদক মহুরী পদে এ্যাড. একেএম আজিজুল হক মুকুল ও এ্যাড. এমদাদুল হক মিলন। সদস্য পদে এ্যাড. আতিকুল ইসলাম, এ্যাড. তরিকুল ইসলাম, এ্যাড. মোঃ হেলাল উদ্দিন, এ্যাড. মোঃ নাফিজ ইকবাল রবিন এ্যাড. ডালিয়া আক্তার, এ্যাড. মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, এ্যাড.সত্যেন কুমার ঢালী ও এ্যাড. লালন ফকির চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা