ছবি: সংগৃহীত
সারাদেশ

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

পটুয়াখালী ,রাঙ্গাবালী( প্রতিনিধি)

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষের সমান অংশগ্রহণে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভেতরে ও বাইরে জোরদার নজরদারি থাকায় ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

রাঙ্গাবালিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩৭টি। ভোটার সংখ্যা রয়েছে ৯৬,১০৯ জন। এই মুহূর্তে তথ্য অনুযায়ী প্রতি কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৫০৫টি করে।

৫৫ নং ছোটবাইদ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটাররা সান নিউজকে জানিয়েছেন, তারা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এমন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত।

স্থানীয় কয়েকজন ভোটার জানান, শান্ত পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সবকটি কেন্দ্রে নিয়ম মেনে ভোটগ্রহণ চলছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

সব মিলিয়ে রাঙ্গাবালিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভোটগ্রহণ স্থানীয় জনগণের মাঝে আস্থা ও স্বস্তির বার্তা পৌঁছে দিয়েছে। নির্বাচন শেষ পর্যন্ত একই পরিবেশ বজায় থাকবে—এমন প্রত্যাশাই করছেন সবাই।

সান নিউজ/এসএবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা