সারাদেশ

লক্ষ্মীপুরের ৪ সংসদীয় আসনের ৪৯৬ ভোটকেন্দ্রে যাচ্ছে ব্যালট বক্স ও নির্বাচনী সরঞ্জাম

লক্ষ্মীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের মোট ৪৯৬টি ভোটকেন্দ্রে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

সোমবার (১১ ফ্রেব্রুয়ারী) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুম থেকে লক্ষ্মীপুর-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের আওতাধীন ভোটকেন্দ্রগুলোর নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এদিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ভোটকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম নিজ নিজ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্ব-স্ব উপজেলায় বিতরণ করা হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সময়মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতাও জোরদার করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা