সারাদেশ

মুন্সীগঞ্জে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স

মুন্সীগঞ্জ প্রতিনিধি- 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন। নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় এই প্রেস কনফারেন্সে।

রবিবার (৮ ফেব্রয়ারি) দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রেস কনফারেন্স। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম, জেলায় নিযুক্ত সেনাবাহিনীর অধিনায়ক কর্ণেল আকিব জাবেদসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

প্রেস কনফারেন্সে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

প্রেস কনফারেন্সে মোল্লাকান্দির সহিংসতার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র ৫ মিনিটের মধ্যেই আইন-শৃংঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

আরও বলেন, সেখানে গভীর রাত পর্যন্ত তারা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়েছে। ইতোমধ্যেই আমরা অস্ত্রধারীদের শনাক্ত করতে পেরেছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। তবে মোল্লাকান্দি ইউনিয়নের প্রতিটি এলাকা দুর্গম।

মোল্লাকান্দির সহিংসতার প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, আমি যখন কোনো খবর পাই, তখনই সে বিষয়ে পদক্ষেপ গ্রহন করে থাকি। সহিংসতার ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। অস্ত্রধারীদের ভিডিও চিত্র দেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মোল্লাকান্দিতে অভিযান অব্যাহত রয়েছে। কোনো ভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যেতে দেওয়া হবে না। সবাইকে নির্ভয়ে ভোট দানের আহবান জানান।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা