সারাদেশ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬২টি সংসদীয় আসনে ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি জেলায় ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতপুর উপজেলার আশ্রয়ন বিওপিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি প্রেস ব্রিফিংএর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার নির্বাচনী এলাকায় মোট ১১টি উপজেলায় ৬টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সেখানে ১৫ প্লাটুন এর অধিক বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

উল্লেখ্য যে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অতিরিক্তভাবে আরও ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। ৩ প্লাটুনের সদস্যরা সীমান্ত রক্ষায় নিয়োজিত বাইরে অতিরিক্ত হিসেবে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন দুর্গম সীমান্ত চরাঞ্চলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে মোটরসাইকেল টহলের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা করেছে। এছাড়াও নৌপথে স্পিডবোট ব্যবহারের ফলে বিওপিসমূহে পৌঁছানোর সময় পূর্বের এক থেকে ১.৫ ঘণ্টার পরিবর্তে বর্তমানে মাত্র ১৫-২০ মিনিটে নেমে এসেছে। এর ফলে যেকোনো আভিযানিক কার্যক্রম এখন আরও দ্রুত, কার্যকর ও তৎপরতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ ডমিনেশন টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশী এবং এপিসি যান ব্যবহার করে বিশেষ টহল পরিচালনার কার্যক্রম করা হচ্ছে। বিশেষ করে ডিজিটাল সেন্সর যেমন ড্রোন, বডিঅর্ন ক্যামেরা এবং ভোট কেন্দ্রে বিভিন্ন জায়গায় সিসি টিভি ক্যামেরা ইত্যাদি সরঞ্জামাদী সমন্বয়ের মাধ্যমে আমরা নির্বাচন কার্যক্রমকে আরো গতিশীল করতে পেরেছি।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে ৪৭ বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা