সারাদেশ

গাইবান্ধায় এক মঞ্চে জনতার মুখোমুখি প্রার্থীরা

গাইবান্ধা জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে গাইবান্ধায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠান করা হয়েছে।

আজ ৪ ফেব্রুয়ারি বুধবার সকালে গাইবান্ধা শহরের পৌরপার্কে প্রার্থীরা জনগণের মুখোমুখি হন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশাসনের জন্য নাগরিক রংপুর অঞ্চলের সমন্বয়ক রাজেষ দে। সভাপতিত্ব করেন সুজন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামাল। এসময় উপস্থিত ছিলেন সুজন গাইবান্ধা জেলা কমিটির সাধারণ স¤পাদক প্রবীর চক্রবর্তী। প্রার্থীদের মধ্যে বাসদ (মার্কসবাদী) প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল মাজেদ (হাতপাখা) ও জনতার দলের মো. শাহেদুর জাহান (কলম)।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরা উপস্থিত জনগণের প্রশ্নের জবাব দিয়ে তাদের নির্বাচনী অঙ্গীকার, ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা