সারাদেশ

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি- 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের জেলা শ্রীনগর উপজেলার কেওয়াটখালী এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক ঢাকার মুগদা এলাকার আরিফ (৪৫) ও আরোহী ফরিদপুরের মামুন (৩৫)।

​মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে গিয়ে ছিটকে পড়লে যায়। এতে ২জন নিহত হয়।

তিনি আরও জানান, শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগের চেস্টা চলছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা