সারাদেশ

এবারের নির্বাচন ভাত ও ভোটের অধিকারের নির্বাচন -মামুনুল হক

মাদারীপুর প্রতিনিধি

এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন সোমবার বিকেলে

১১ দলীয় ঐক্য জোট সমর্থিত মাদারীপুর ২ আসনে মুফতি আব্দুস সোবাহান এর রিক্সা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আল্লামা মামুনুল হক এসব কথা বলেন। তিনি আরো বলেন এ দেশের মানুষ ভাতের অধিকার পায় নাই ভোটের অধিকার পায় নাই। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। তরতাজা যুবক সন্তানরা গুমের শিকার হয়েছে।

এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাদারীপুর ২ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি আব্দুস সোবাহান ,

খেলাফত মজলিস এর জেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল ,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি

মেজবাউর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সভাপতি মাওলানা মোখলেসুর রহমান,জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন প্রমুখ।

সোমবার বিকেল থেকে মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অংগন কানায় কানায় ভরে যায়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা