ছবি: সান নিউজ
সারাদেশ

পরিবর্তনের ডাক নিয়ে মাঠে ট্রাক মার্কার প্রার্থী রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

পটুয়াখালী, রাঙ্গাবালী ( প্রতিনিধি )

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া–রাঙ্গাবালী–চরমোন্তাজ) এখন রাজনৈতিক উত্তাপে মুখর। বছরের পর বছর অবহেলিত এই জনপদে পরিবর্তনের ডাক নিয়ে মাঠে নেমেছেন ট্রাক মার্কার প্রার্থী মোঃ রবিউল হাসান। ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছাতে তিনি রাঙ্গাবালী ও চরমোন্তাজজুড়ে টানা উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি রাঙ্গাবালীর চরাঞ্চলে আয়োজিত এক উঠান বৈঠকে মানুষের ঢল নামে। নারী, যুবক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বয়স্কদের অংশগ্রহণে সভাটি পরিণত হয় জনতার মঞ্চে। সভায় মোঃ রবিউল হাসান স্পষ্ট ভাষায় বলেন,
“পটুয়াখালী-৪ আসনকে আর অবহেলার জনপদ হিসেবে থাকতে দেওয়া হবে না। নদীভাঙনে ঘরহারা মানুষ, বেহাল রাস্তাঘাট, স্বাস্থ্যসেবার সংকট ও বেকারত্ব—এই বাস্তবতা বদলাতে হলে সাহসী নেতৃত্ব দরকার। আমি কথা নয়, কাজ দিয়ে পরিবর্তন আনতে চাই।”

তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষ বছরের পর বছর শুধু আশ্বাস শুনেছে। এবার সময় এসেছে হিসাব নেওয়ার। যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই হবে তার প্রধান অঙ্গীকার।

বৈঠকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময় নেতারা আসে, ভোট নিয়ে চলে যায়, পরে আর খোঁজ থাকে না। জবাবে রবিউল হাসান বলেন,
“আমি ভোটের সময়ের নেতা নই, আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই।”

সভায় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন,
চাকরির জন্য শহরমুখী না হয়ে নিজ এলাকাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। মৎস্য, কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানো হবে।”

গণসংযোগে মানুষের সাড়া দেখে আয়োজকরা জানান, ট্রাক মার্কার পক্ষে এলাকায় ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে।

পটুয়াখালী-৪ আসনে ত্রয়োদশ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই মোঃ রবিউল হাসানের মাঠের রাজনীতি আরও বেগবান হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

সান নিউজ/এসএবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা