ছবি: সংগৃহীত গণঅধিকার পরিষদ
রাজনীতি

কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকারের জসিম

সান নিউজ অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির কোনো সরাসরি প্রার্থী থাকছে না। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করায় এবং এ বিষয়ে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হওয়ায় জোটগত সিদ্ধান্তে বিকল্প প্রার্থী নির্ধারণ করা হয়েছে।

এই পরিস্থিতিতে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর।

বুধবার নিজের ফেসবুক পোস্টে নুর বলেন, কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী না থাকায় জোটের সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, ওই আসনে মোট পাঁচজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরাসরি উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি ‘শাপলা কলি’ প্রতীকের কাগজপত্র গ্রহণ করেন।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল করিম পেয়েছেন ‘হাতপাখা’, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান পেয়েছেন ‘দেয়ালঘড়ি’, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার পেয়েছেন ‘আপেল’ প্রতীক। আর গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বরাদ্দ দেওয়া হয়েছে ‘ট্রাক’ প্রতীক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা