ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইওয়েফাক ও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েলের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভায় বক্তারা বলেন, মীর বাছির উদ্দিন জুয়েল একজন নির্ভীক ও নিরহংকারী সংবাদকর্মী ছিলেন। তিনি একজন মানবিক ও উপকারী মানুষ ছিলেন। মুন্সীগঞ্জে সাংবাদিকতায় তার অবদান অনস্বীকার্য। তিনি তরুণ প্রজন্মের আদর্শ ও মডেল হয়ে থাকবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। তার মৃত্যু মুন্সীগঞ্জ সাংবাদিক পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বেঁচে থাকবেন তার কর্মে, বেঁচে থাকবেন সংবাদকর্মীদের ভালোবাসায়।

এ সময় উপস্থিত ছিলেন মীর বাছির উদ্দিন জুয়েলের পরিবার, প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন প্রান্তের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা