ছবি: সংগৃহীত
সারাদেশ

যারা ভোট কেন্দ্রে যাবেন মরার প্রস্তুতি নিয়ে যাবেন: জাহাঙ্গীর আলম

এসআর শফিক স্বপন, মাদারীপুর

যারা ভয় পান তারা আগেই জানিয়ে দেবেন, তাদের বাঁচার একটা ব্যবস্থা আমি করব। আর যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিলেন মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সদর উপজেলায় সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, এই দেশটাকে আগের মতো আর ধ্বংস হতে দেওয়া যাবে না। এই দেশটাকে বাঁচাতে হবে। দেশ বাঁচানোর জন্য আপনারা এই মনোভাব নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ আপনার কথা শুনবে কি শুনবে না, আনসার আপনার কথা শুনবে কি শুনবে না, ফোন করলে কেউ আসবে কি আসবে না—এ চিন্তা করবেন না। মনে করবেন কেউ আসবে না, কিন্তু আপনার জায়গায় আপনি শক্ত থাকবেন। আগেই সিদ্ধান্ত নিয়ে রাখবেন—কেউ যদি আমার পাশে না থাকে, তাহলেও আমি আমার ওপর অর্পিত দায়িত্ব শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পালন করব। কেউ যদি মনে করেন আমার বেঁচে থাকাটা জরুরি, তারা আগেই বলে দেবেন যে ভোট কেন্দ্রে যেতে পারবেন না। আমি সেভাবে ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। আপনাদের কোনো ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে, সেটা জানাবেন—সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা