ছবি: সান নিউজ
সারাদেশ

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

জহিরুল হক মিলন, ফেনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা পর্যায়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক, রোমেন শর্মা, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্যাহ, জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, ব্যাংকার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এড. পার্থ পাল চৌধুরী, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামছুল হক চৌধুরী, এনজিও প্রতিনিধি ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, স্টার লাইন গ্রুপের জাফর উদ্দিন, ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম ও প্রিন্স মুহাম্মদ আজিম।

সভাপতির বক্তব্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার ইতোমধ্যে শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। নির্বাচনের আগে-পরে সাত দিন পর্যন্ত তারা মাঠে কাজ করবে। এ সময়টাতে আমরা রাজনৈতিক দল ও প্রার্থীদের শালীন ও সহিষ্ণু আচরণ চাই। কেউ যেন অসহিষ্ণু হয়ে না উঠে। এছাড়া ভোটের দিন সবাই যেন ভোটাধিকার নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকল ভোটারকে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করবো।”

পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, “সবাইকে ভোটাধিকার প্রয়োগে অনুরোধ করবো। আমরা চাই সবাই যেন ভোটকেন্দ্রে আসেন। পুলিশ ভোটারের নিরাপত্তা ও ভোটকেন্দ্র স্বাভাবিক রাখতে যেন কাজ করতে পারে, আমরা সে সহযোগিতা আপনাদের কাছ থেকে চাই। আপনারা সহযোগিতা করলে সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাবো।”

সভায় অন্যান্য বক্তারা গণভোটকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে সঠিক তথ্য, দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা