ছবি: সান নিউজ
সারাদেশ

প্রবীণসেবা ঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএ আসাদুজ্জমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

ডাঃ সামসুদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন ও ডাঃ সামসুদ্দিন আহম্মেদ প্রবীণসেবা ঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এবিএ আসাদুজ্জমান বার্ধক্যজনিত কারণে ১১ জানুয়ারি নিজ বাসভবন ৪৩৫ নয়াটোলা, চেয়ারম্যান গলি, থানা: রমনা, জেলা: ঢাকা-তে মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮১ বছর। মৃত্যুর পূর্বে তিনি সমাজের সুবিধাবঞ্চিত প্রবীণদের জন্য নিজ পৈতৃক ভিটা ৪৩২ বড় কাউনিয়াকান্দি, ওয়ার্ড নং-০৯, ৩ নং বারুয়াখালী ইউনিয়ন, নবাবগঞ্জ, ঢাকাতে প্রায় দুই বিঘা জায়গার উপর একটি প্রবীণসেবা ঘর নির্মাণ করেছেন।

এই ঘরে সমাজের প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত প্রবীণকে ফ্রি থাকা-খাওয়া এবং ফ্রি চিকিৎসা দেওয়া হবে। প্রবীণসেবা ঘরের পাশাপাশি ভবিষ্যতে একটি এতিমখানা নির্মাণেরও ব্যবস্থা করেছেন।

পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি দোয়া ও মাগফিরাতের আবেদন করা হয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা