ছবি: সংগৃহীত
সারাদেশ

জমি দখলকে কেন্দ্র করে সাংবাদিককে পিটিয়ে নদীতে ফেলে দিল প্রতিপক্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জোরপূর্বক সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে জাগো নিউজ-২৪.কম-এর সাংবাদিক মো. সাইফুল ইসলামকে পিটিয়ে মাথা ফাটিয়ে পাশ্ববর্তী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মাঝের চর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মো. সাইফুল ইসলাম (৩০) জাগো নিউজ-২৪.কম-এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজদীখান উপজেলার মাঝের চর এলাকার ইছামতী নদীর তীরবর্তী জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমি সাইফুল ইসলামের মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। তাঁর নানা বাড়ি বালুচর ইউনিয়নের চৌদ্দগ্রাম এলাকায়।

অভিযোগ রয়েছে, একই ইউনিয়নের চর বয়রাগাদী গ্রামের মোহাম্মদ ইয়াকুব, ইউনুস, রাব্বি, ইসলাম ও ফারুক দীর্ঘদিন ধরে দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে কয়েক বছর আগে আদালতে মামলা হয় এবং আদালত সাইফুলদের পক্ষে রায় দিয়ে জমি বুঝিয়ে দেন।

বুধবার দুপুরে সাইফুল ও তাঁর স্বজনরা জমিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড, দা ও বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সাইফুল ইসলামকে মারধর করে পাশ্ববর্তী ইছামতী নদীতে ফেলে দেওয়া হয়। এছাড়া জমি চাষে ব্যবহৃত একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহত সাইফুলকে উদ্ধার করে প্রথমে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন বর্মন বলেন, “সাইফুল নামের এক রোগী মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আতাউল করিম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেন, “আহত সাংবাদিকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।”

ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ৪ ডিসেম্বর একই জমিতে চাষাবাদ করতে গেলে অভিযুক্তরা হামলা চালিয়ে সাংবাদিক সাইফুল ইসলামের খালা, খালাতো ভাইসহ অন্তত ছয়জনকে আহত করে। ওই ঘটনায় মামলা দায়ের হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা