ছবি: সান নিউজ
সারাদেশ

দুর্বৃত্তের দেয়া আগুনে মুরগির খামারির স্বপ্ন পুড়ে ছাই

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি মুরগির খামার। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে খামারির পরিশ্রম আর স্বপ্ন। আগুনে মারা গেছে হাজার হাজার মুরগি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে দাবি খামারির।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা রাজারচর এলাকার খামারি জসিম বেপারী। চার বছর আগে আট শত মুরগি নিয়ে শুরু করেছিলেন খামারটি। বর্তমানে তার খামারে ছিল ২৫শ মুরগি। আগুনে পুড়ে মারা গেছে প্রায় সবগুলোই। প্রায় বিশ লাখ টাকা ঋণ করে তিলে তিলে গড়ে তুলেছিলেন এই খামারটি। এক নিমিষেই রাতের আঁধারে সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিল দুর্বৃত্তরা।

খামারির দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই এই আগুন দেওয়া হতে পারে।

খামারি জসিম বেপারী বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে খামারটা করেছি। এটা দিয়েই আমি সংসার চালাই। এখন পোলাপান নিয়ে বাঁচতে আমার খুব কষ্ট হবে। লোনের টাকা আমি কীভাবে পরিশোধ করবো? আমার প্রায় ২৫শ মুরগি সবই শেষ হয়ে গেল। কে বা কারা আগুন দিয়েছে জানি না, কিন্তু আমি নিঃস্ব হয়ে গেলাম।”

এলাকার বাসিন্দা ও সংবাদকর্মী রাকিব হাসান জানান,“রাতে হঠাৎ আগুন দেখি। আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেছি, কিন্তু ততক্ষণে সব শেষ।”

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া এই খামার শুধু একটি ব্যবসা নয়, এটি ছিল একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। দ্রুত দোষীদের শনাক্ত ও ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা