ছবি: সান নিউজ
সারাদেশ

ফুলবাড়ীতে বিজিবির অতিরিক্ত টহল তৎপরতা ও চেকপোস্ট স্থাপন

মো. আফজাল হোসেন, দিনাজপুর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোস্ট স্থাপনের জন্য সদর দপ্তর বিজিবি থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

দেশে এক শ্রেণির মব সৃষ্টিকারীদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এরই প্রেক্ষিতে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরের এনসিপি নেতা মোতালেব সিকদার নামক ব্যক্তিকে দুর্বৃত্তরা মাথায় গুলি করলে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

উল্লেখ্য, গুলিবিদ্ধ ব্যক্তি মোতালেব সিকদার এনসিপির খুলনা বিভাগের বিভাগীয় শ্রমিক সংগঠনের সংগঠক।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সীমান্তে কড়া নজরদারি আরোপ করা হয়েছে।

এছাড়াও ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রিজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রিজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অত্র ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা