ছবি: সান নিউজ
সারাদেশ

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান, জরিমানা আদায়

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনির সড়কে চলাচলকারী অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি অবৈধ মাহিন্দ্রা ট্রাক্টরের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) সকালে কালকিনি কলেজের সামনে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ–উল আরেফিন।

উপজেলা প্রশাসন জানায়, কালকিনির বিভিন্ন সড়কে অবৈধ যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় সোমবার সকালে এসব অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি মাহিন্দ্রা ট্রাক্টর আটক করে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় প্রশাসন।

এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা