ছবি: সান নিউজ
স্বাস্থ্য

টঙ্গীবাড়িতে দুই ফার্মেসির মালিককে ১৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় দুই ফার্মেসির মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় দিঘীরপাড় বাজারের রহমানিয়া আজাদ ফার্মেসির মালিক মো. দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে আল আজিজ ড্রাগ হাউজের মালিক মো. নবীদুর রহমানকে ১২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, দিঘীরপাড় বাজারে দুই ফার্মেসির মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ ও প্রদর্শন না করার নির্দেশ দিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা