ছবি: সংগৃহীত
সারাদেশ

দ্বিতীয় দিনেও ভাঙ্গায় গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

সান নিউজ অনলাইন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে রোববার বিকেলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ হয়।

আজ সোমবার (৩ নভেম্বর) সকালেও একই স্থানে দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়। সকাল থেকে ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে অসংখ্য বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পাশ্ববর্তী কয়েকটি গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তখন দু’দলই পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে মুচলেকা দিয়ে সংঘর্ষ বন্ধ করে।

ঘটনার সূত্রপাত, সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বারের লোকজন গত শুক্রবার একটি জমি মাপার শালিশ করেন। রোববার বিকেলে সেই শালিশের রায় দেওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকের কোনো সিদ্ধান্ত না হওয়ায় দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। এতে প্রায় ৬০ জন আহত হয়।

দ্বিতীয় দফায় এ সংঘর্ষে মিন্টু নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে মজিবর রহমান, হাবিব মাতুব্বর, পুলিশ সদস্য লিওন, ডাবলু মাতুব্বর, হেলো ও মোতালেব মাতুব্বরের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র যেমন ঢাল, শরকি, কালি, কাতরা, টেটা এবং সড়কের ইট ব্যবহার করে, হেলমেট পরিধান করে ঘন্টাব্যাপী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, দ্বিতীয় দিনের সংঘর্ষের খবর পেয়ে আমি পাশ্ববর্তী কয়েকটি গ্ৰামের গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আর কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা