ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে শ্বশুরবাড়িতে দীপ্তি মণ্ডল (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী তাপস মণ্ডল ও শাশুড়ি সরস্বতী মণ্ডল পলাতক রয়েছেন।

মাদারীপুর সদর হাসপাতালে রবিবার নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত দীপ্তি মণ্ডল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর হিন্দুকান্দি গ্রামের প্রদীপ মণ্ডলের মেয়ে। তিনি মাদারীপুর পৌর এলাকার বাদামতলার তাপস মণ্ডলের স্ত্রী। তাপস মণ্ডল স্থানীয় আদালতে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই দীপ্তিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী তাপস ও শ্বশুরবাড়ির সদস্যরা। শনিবার বিকেলে নির্যাতনের পর পরিকল্পিতভাবে দীপ্তিকে হত্যা করে পালিয়ে যায় তারা।

নিহতের বাবা প্রদীপ মণ্ডল বলেন, “আমার মেয়েকে দীর্ঘদিন ধরে মারধর করা হতো। যৌতুক না দেওয়ায় প্রায়ই পারিবারিক কলহ হতো। শনিবারও তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘরের দরজা বন্ধ করে তাপস ও তার মা পালিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা