ছবি: সংগৃহীত
সারাদেশ

জামালপুরে নদীতে নিখোঁজ পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার

সান নিউজ অনলাইন 

জামালপুর, ২ নভেম্বর – মাদারগঞ্জ উপজেলার কাটাখালী নদীতে ডুবে নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে সর্বশেষ রবিবার সকালে বৈশাখী আক্তার (১১)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই আবু হাসান (৮), ছায়েবা আক্তার (১২) ও পলি আক্তার (১২)-এর মরদেহ উদ্ধার করে। শনিবার কুলসুম আক্তার (১২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নৌকা ডুবে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস জানায়, দুপুর তিনটার দিকে কাটাখালী নদীতে নৌকা ভাসিয়ে খেলতে গিয়ে প্রথমে আবু হাসান নৌকা থেকে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একে একে সবাই পানিতে ডুবে যায়।

নিহত শিশুরা হলো – প্রবাসী দুদু মিয়ার সন্তান আবু হাসান (৮) ও পলি আক্তার (১২), তাদের ফুফাতো বোন ছায়েবা আক্তার (১২), আজাদের মেয়ে কুলসুম আক্তার (১২) এবং হোসেন আলীর মেয়ে বৈশাখী আক্তার (১১)।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে সর্বশেষ বৈশাখীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা