সারাদেশ

সুন্দরবনের শেলারচরে অবৈধভাবে মাছ ধরার সময় জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের শেলারচর এলাকায় মঙ্গলবার দুপুরে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা দুইটি জেলে নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে। জব্দ করা হয়েছে মাছধরার জালসহ আনুসঙ্গিক মালামাল।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে দুবলা টহল ফাঁড়ি ও শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ ভাবে টহল কালে সুন্দরবনের শেলারচরের মানিকখালী খালে অবৈধভাবে দুটি নৌকার জেলেদের মাছ ধরতে দেখে। বনরক্ষীরা এগিয়ে গিয়ে পাঁচ জেলে সহ নৌকা দুটি আটক করে। এসময় জব্দ করা হয় চারটি চর জাল ও আনুষঙ্গিক মালামাল। আটক জেলেরা হচ্ছে, মহসিন শেখ (২০), শহিদুল শেখ (২৮), তাহিদুল শেখ(২৬) আলী শেখ (২০) ও ফরহাদ শেখ (২৮)। এদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে বলে বনরক্ষীরা জানান। এরা নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার জন্য সুন্দরবনে গিয়েছিল। পরে আটক নৌকা ও জেলেদের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, শেলারচরে অবৈধ ভাবে মাছ ধরার সময় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা