সারাদেশ

লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যােগ না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘুমন্ত কর্মকর্তাদের জাগ্রত করার লক্ষ্যে প্রতীকী গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৪ জুলাই) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সামনে 'বিভিন্ন সড়কে চলাচলকারী ভুক্তভোগী জনগণের ব্যানারে এ আয়োজন করা হয়।

এসময় তারা বলেন, লক্ষ্মীপুরের বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন যাবত কোনো উদ্যােগ নিচ্ছে না কর্মকর্তারা। এ অফিস প্রধান এবং তার ড্রাইভার এবং কম্পিউটারম্যানের কাছে জিম্মি। আমরা তাদেরকে জাগ্রত করার লক্ষ্যে আজকে এ প্রতীকী জানাজা করেছি। আগামীতে কোনো উদ্যােগ না নিলে আমরা কঠোর আন্দোলন করবো। এসময় তারা প্রধান নির্বাহীর পদত্যাহ সহ নানা স্লোগান দেন।

গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আবুল হাসান সোহেল, বায়েজিদ,আরিয়ান রায়হান, আরমান হোসাইন সহ আরো অনেকে।

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগে অফিসে গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা