কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সারাদেশ

জমি সংক্রান্ত বিরোধ: চাচার হাতে ২ ভাতিজি খুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে চাচার হাতে ২ ভাতিজিকে কূপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত ভাবীর অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে জমির বিরোধ নিয়ে গত ২৬ মে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে স্কুল শিক্ষিকাকে কূপিয়ে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে নিজের ২ ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮) কে হত্যা করেন। নিহতরা গ্রামের আবু মিয়ার কন্যা। মাসুক আলীর অস্ত্রের আঘাতে তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫) কে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হয়েছে। তাদের মা হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: এবিএম সাজেদুল কবির মাছুমা বেগম ও শারমিন আক্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আশঙ্কাজনক হাজিরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা