ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে একতা সংঘের ঈদ উপহার বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ডোমুরুয়া একতা সংঘের শুভ উদ্বোধন ও শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবীবুল্লাহ মানিক।

প্রবীণ বিএনপি নেতা ইসমাইল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সাবেক সভাপতি কাবুল হোসেন (কাবুল মেম্বার) ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার।

জেলা ছাত্রদল নেতা মেছবাহ উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় একতা সংঘের আহ্বায়ক মিল্লাত হোসেন মিলনের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব জসিম উদ্দিন নওশাদ। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন বাকি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম সুফল, ইউনিয়ন যুবদল নেতা আজিম উদ্দিন সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা নিশান মাহমুদ ও প্রবাসী মির হোসেন সোহাগ খান প্রবাসী প্রমুখ।

এ সময় বিভিন্ন শ্রেণীর মানুষ ও সুবিধাভোগী লোকজন উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা