মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

কমলগঞ্জে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা, আটক-৩

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দৈনিক ইত্তেফাক এর কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টনের স্ত্রী, স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষ। সোমবার (২৬ মে) সকাল ১০টায় মাধবপুর ইউনিয়নে ভাষাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শিক্ষিকা রোজিনা বেগম (৩০) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামে দীর্ঘ এক বছর ধরে জমিজমা নিয়ে শিক্ষিকা রোজিনা পরিবারের সাথে প্রতিবেশী আব্দুর রহিমের পরিবারের বিরোধ চলছিল। আব্দুর রহিমসহ কয়েকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনার দিন জমি দখল করে এক্সেভেটর দিয়ে পুকুর খনন শুরু করেন। এ সময় নিহতের বড় ভাই নিজাম ওরফে হারুন মিয়া (৪০) বাধা দিলে প্রতিপক্ষ আব্দুর রহিম ও রেজাউল করিম সাগরের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে একদল তার ওপর হামলা করে।

হামলার সময় ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম (৩০), হারুন মিয়ার স্ত্রী লুভনা বেগম (৩৫),বোনের জামাই জালাল উদ্দিন (৪৮); না মারার জন্য বাধা দিলে রেজাউল করিম সাগর ও আব্দুর রহিমের ধারালো অস্ত্রের আঘাত করতে থাকে। এ সময় ছোট বোন রোজিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় আহত ৩ জন হয়েছেন।

আহতরা হলেন- নিহতের বোনের জামাই জালাল উদ্দিন (৪৮), বড় ভাই নিজাম ওরফে হারুন মিয়া (৪০), ভাবি লুভনা বেগম (৩৫)। এ ঘটনায় তিনজনকে আটক করছে পুলিশ, আটকরা হলেন, রহিম মিয়া, মনির মিয়া, মতি মিয়া।

কমলগঞ্জ থানায় ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াদিন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা