ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে এক কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ভুমি বিরোধের জেরে কৃষক আবুল হাশেম (৫০) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।

জানা গেছে, ২০২১ সালের ৩০ মে ভুমি ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামের বাসিন্দা কৃষক বেলাল হোসেনকে হত্যা করে একই গ্রামের আবুল হাশেম ও তার পরিবারের সদস্যরা। এঘটনায় বেলালের পরিবারের দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাবন্দী ছিলেন হাশেম। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় পূর্বের ন্যায় চাষাবাদ ও পশুপালন শুরু করেন তিনি।

মঙ্গলবার(২২ এপ্রিল) সকাল ৭টার দিকে মোটর সাইকেলযোগে বাড়ি থেকে খামারে যাওয়ার পথে পশ্চিম চরদরবেশ নামক স্থানে আবুল হাশেমকে কুপিয়ে জখম করে ১০/১২ জন মুখোশধারি দুর্বৃত্তরা। পুলিশের একটি টহলদল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকাল ১১টার দিকে ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে ওই গ্রামের আবদুস শুক্কুরের ছেলে।

স্থানীয়রা বলেন, ৫ আগস্টের পর গ্রামে ফিরে হাশেম তার সহযোগীদের নিয়ে স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানকে মারধর করে এবং তার বাড়িতে হামলা করে।

নিহতের বাবা আবদুস শুক্কুর জানান, পূর্ব বিরোধের জেরে পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হাশেমকে হত্যা করা হয়েছে। জড়িতদের দৃষ্ট্রান্তমুলক শাস্তি দাবি করেন তিনি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি বায়েজিদ আকন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় এলাকার আধিপত্য ও পুর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটনা ঘটতে পারে জানান তিনি।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা