ছবি: সংগৃহীত
সারাদেশ

পাংশায় হাই ভোল্টেজ টাওয়ার সংলগ্ন বাড়ি নির্মাণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পৌর শহরের বিষ্ণুপুর গ্রামে হাই ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ার সংযুক্ত করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আকবর বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আকবর বিশ্বাস পাংশা পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।

জানা যায়, বেশ কিছুদিন পূর্বে হাই ভোল্টেজ লাইন সংযুক্ত টাওয়ারের নিচ থেকে ঘর নির্মাণ শুরু করেন আকবর বিশ্বাস। বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয় এলাকাবাসীর মধ্যে, কারণ এমন স্থানে নির্মাণ কাজ সরাসরি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত আকবর বিশ্বাস দাবি করেন, “আমার পৈত্রিক সম্পত্তির ৮ শতাংশ জমিতে বাড়ি নির্মাণ কাজ করছি। বাড়ির পথ নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার রিপনের অনুমতি নিয়ে টাওয়ারের একপাশ যুক্ত করে ঢালাই দিয়েছি। ইঞ্জিনিয়ার রিপন ও তার সহকর্মীরা এসে জায়গাটা দেখেও গেছেন। তাদের অনুমতি নিয়েই আমি কাজ করছি।"

তবে ভিন্ন বক্তব্য দেন পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ (পিজিসিবি) রাজবাড়ীর উপ-সহকারী প্রকৌশলী রিপন। তিনি বলেন, “টাওয়ারের পাশে বাড়ি করছে সেটা আমি দেখেছি। লিখিত কোন অনুমতি দেয়া হয়নি। বিদ্যুত আইনের যে ধারা আছে যদি সে ধারায় থাকে তাহলে সে করতে পারবে। টাওয়ারের পাশ দিয়ে রাস্তা করার কথা বলা হয়েছে। তবে টাওয়ার সংযুক্ত করে কাজ করার কোন অনুমতি দেওয়া হয়নি। আমি তাকে এরকম কোনো অনুমতি দেইনি।”

পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ (পিজিসিবি) রাজবাড়ীর সহকারী প্রকৌশলী রাজন রায় বলেন, "ছবিতে আমি যেভাবে দেখলাম যে এটা করছে সেটা আইনত ঠিক হয়নি। এখানে জননিরাপত্তার প্রশ্ন আছে। আমরা আগামীকাল এসে ওনার কাজে বাঁধা দিবো। বিদ্যুৎ আইনে যেটা আছে আমাদের পক্ষ থেকে সেটা করবো।"

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা